সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সফল করে তুলতে আগামী প্রজন্মকে দক্ষ জনসম্পদে পরিনত করতে হবে। প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি সমৃদ্ধ দেশ ও সমাজ গঠনের হাতিয়ার।

তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুব সমাজকে দেশ সেবায় আত্মনিয়োগের আহবান জানান।


নকশী বাংলা প্রতিষ্ঠাকালিন সময় হতে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি ২৮ মার্চ সোমবার সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে নকশী বাংলা ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, দি নিউ নেশন'র সিলেট বূরোপ্রধান এস এ শফি, লেখক নেছার আহমদ জামাল।

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ উসমান গণি'র পরিচালনায় অনুষ্ঠানের শুরতে স্বাগত বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল।

বক্তব্য রাখেন- সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাহিত্য সম্পাদক এমএ ওয়াহিদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল আজিজ, সদস্য সালমান শাহ আহমদ রনি।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন,মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩