ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপিকা ও বিশিষ্ট লেখিকা তাহমিনা জামান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

তাহমিনা জামান চৌধুরী স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও লেখক ড. খসরুজ্জামান চৌধুরী সহধর্মিণী।


এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত তাহমিনা জামান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তাহমিনা জামান চৌধুরী বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেন। তিনি যুক্তরাষ্ট্রেই বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

 

সিলেটভিউ২৪ডটক/ডেস্ক/এসডি-১০