গেল জানুয়ারিতে বছরের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছিল গেতাফে। সেই ম্যাচের নিয়তি অবশ্য গত রাতে সান্তিয়াগো বের্নাবিউতে ফিরতে দেয়নি রিয়াল, নিয়মিত একাদশের দুই তারকাকে বাইরে রেখেও। তবে দলের ব্রাজিলিয়ান খেলোয়াড়দের নৈপুণ্যে ২-০ গোলের জয় ঠিকই তুলে নিয়েছে দলটি।
শুরু থেকে আধিপত্য ধরে রাখা রিয়াল ম্যাচের ৩৮ মিনিটে এগিয়ে যায়। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের ডান পায়ের বাইরের দিক দিয়ে করে বসেন এক ক্রস। তাতে মাথা ছুঁইয়ে গোল করেন আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো।

ছবি: গোল উৎযাপন শেষে ভিনিসিয়াস
এক গোলের লিড হারিয়ে যেতে পারে যে কোনো সময়েই। তাই আরও একটা গোল জরুরি ছিল বটে। রিয়ালের সেই চাহিদাটা পূরণ করেন লুকাস ভাসকেজ। ৬৮ মিনিটে তার গোলের জোগানটা আসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগো গোয়েজ থেকে। ভাসকেজের গোলের ফলেই নিশ্চিত হয়ে যায় রিয়ালের।
এই জয়ের ফলে ৩১ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৭২-এ। দুইয়ে থাকা সেভিয়া সমান ম্যাচ খেলে তাদের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আছে। আর তিনে থাকা বার্সেলোনা তাদের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে, যদিও তারা ম্যাচ খেলেছে দুটো কম। সেই দুই ম্যাচ জিতলে ব্যবধানটা চলে আসবে নয়ে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




