পবিত্র ঈদুল ফিতরসহ বিভিন্ন দিবস উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হলসমূহ খোলা থাকবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে আগামী ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) ও ইস্টার সানডে উপলক্ষ্যে ১৭ এপ্রিল (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও ক্লাস বন্ধ থাকবে। একইসাথে পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষ্যে ১৮ এপ্রিল (সোমবার) থেকে ১০ মে (মঙ্গলবার) পর্যন্ত সকল ক্লাস বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা এসময় আবাসিক হলসমূহ খোলা রাখবো এবং একই সাথে হলের খাবারসহ সমস্ত সুবিধা চালু থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-১২




