সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট ‘সংকটে-সংগ্রামে সম্প্রীতির বন্ধনে জেগে উঠুক বহ্নিশিখা’ এই স্লোগানে সুরমা নদীর পাড় চাঁদনীঘাটে বাংলাবর্ষ ১৪২৮ বাংলাকে বিদায় ও বাংলা নববর্ষ ১৪২৯ বাংলাকে স্বাগত জানিয়ে মঙ্গল আলোক প্রজ্জ্বলন ও গানে-কবিতায় বর্ষবিদায় ও বর্ষ বরণের আয়োজন করেছে।
১৩ এপ্রিল (বুধবার) সন্ধ্যা ৬.৪৫ মিনিটে ঘড়ি ঘর সংলগ্ন সুরমা নদীর পাড় চাঁদনীঘাটে নাট্য সংস্কৃতিকর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন নাট্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক উজ্জল দাস ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯




