পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখা উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) কুয়েত সিটি রাজধানী হোটেলের হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয় ।
কুয়েত জাতীয় পার্টির রাজ্য শাখার সভাপতি মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক হযরত আলী মল্লিক ও সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন খোকনের যৌথ পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল, কুয়েত ফ্যামিলি ফোরামের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া, কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ফোরামের সাবেক সভাপতি জিন্নাহ খান, কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশফাক আলী ফেরদৌস, আওয়ামী যুবলীগের আহবায়ক ইমাম উদ্দিন বাদল, বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রকৌশলী ফরিদ আহমেদ, প্রকৌশলী হারুনুর রশিদ, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রবিউল ইসলাম খান, প্রচার সম্পাদক আহমেদ আকাশসহ কুয়েতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।
দোয়া ও ইফতার মাহফিল রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা করেন কুয়েত শাখা এলডিপির সভাপতি জাফর আহমদ চৌধুরী। মাহফিলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা ও জাতির শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা কাউছার আহমেদ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




