বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর প্রধান উপদেষ্ঠা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকরা সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী। তাদের জীবন যাত্রা সব সময় কঠিন। আর রমজানে তো তাদের কষ্টের সীমা থাকেনা। আর্তমানবতার কল্যানে সাড়া দিয়ে অবহেলিত দরিদ্র শ্রমিক জনগোষ্ঠীর ক্ষুধা নিবারণের জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিত। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় দরিদ্র শ্রমিকদের জীবন মান কিছুটা হলেও উন্নত করা সম্ভব।

তিনি রবিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীতে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দরিদ্র শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।


ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মো. রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর অফিস সম্পাদক দিলশাদ মিয়া, জালালাবাদ থানা সভাপতি আব্দুল হাকিম, কোতোয়ালী পশ্চিম থানার সাধারণ সম্পাদক মোঃ জাবেদুর রহমান, শ্রমিক নেতা নাজমুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে দরিদ্র শ্রমিক পরিবারের মাঝে ফুড প্যাক উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮