কুলাউড়া উপজেলার আউলিয়া শাহ সুফি হজরত ছাতাপীর রহ. স্মৃতি পরিষদের উদ্যোগে সংগঠনের প্রধান উপদেষ্টা হাসানুজ্জামান হাসানের রোগমুক্তি কামনায় খতমে কোরআন, প্রবাসী সংবর্ধনা, দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন হজরত ছাতাপীর রহ. স্মৃতি পরিষদের উদ্যোগে গৌড়করণ ছাতাপীর রহ. বাড়ি মাদ্রাসা কমপ্লেক্সে সংগঠনের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুমের সভাপতিত্বে ও সাইফুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ীর সাধারণ সম্পাদক কাজী মাও. মুফতী মইনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা আছদ আলী, সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন শিবলু, সাধারণ সম্পাদক হেলাল আহমদ।


সভায় বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, বিশকুটি জামে মসজিদের খতিব মাও. ছালিক উদ্দিন, স্মৃতি পরিষদের সহ-সাধারণ সম্পাদক এইচ ডি রুবেল, মাও. সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মাও. জাকির হুসেন হানাফি, কাদিপুর ইউনিয়ন তালামীযের সভাপতি মেহেদী হাসান সাঈদ, ভূকশিমইল ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক আবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রহিম আহমদ, স্মৃতি পরিষদের সদস্য আব্দুর রহমান আব্দুল্লাহ প্রমুখ।


অনুষ্ঠানে স্মৃতি পরিষদের উদ্যোগে জালালাবাদ অ্যাসোসিয়েশন আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি সাহেদ আহমদ নুর, কমিউনিটি নেতা মাতাব আলী, আব্দুল খালিক শাকুর, শেখ জালাল উদ্দিন বাপ্পী, দেলওয়ার হোসেন ইমন ও রুবেল আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-২৯