প্রতিকী ছবি
ঢাকা-সিলেট মহাসড়ক ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ১ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজলার বজুড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী ঢাকা মোট্রা ট- ২২-১৯০০ নং গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে অপর একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ভেঙ্গে গিয়ে চালকের সহকারি মিনহাজ উদ্দিন ঘটনাস্থলে মারা যায়।
নিহত ব্যক্তি গোয়াইনঘাটের কলিমনগর গ্রামের সলিম মিয়ার পুত্র মিনহাজ উদ্দিন (১৮)।
পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক এবং নিহতর লাশ উদ্ধার কর ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গ প্রেরণ করে শায়েস্তাগঞ্জ হাইওয় থানার ওসি মো. সালেহ আহম্মদ।
ঘটনার সত্যতার স্বীকার করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয় থানার ওসি মো. সালেহ আহম্মদ।
সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-৩৯




