স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ বাংলাদেশের ইতিহাসের অংশ। মহান মুক্তিযুদ্ধের তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। জাতির পিতা বঙ্গবন্ধু সহচর। তিনি ছিলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নিপিড়ীত নির্যাতিত মানুষের নেতা।
মুজিব আদর্শের এই মানুষটি মৃত্যুর আগ পর্যন্ত সততা ও নিষ্ঠারসহীত রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন। সুনামগঞ্জের আওয়ামী রাজনীতিকে সংগঠিত করেছেন প্রয়াত এই নেতা। স্বাধীনতা পরবর্তী সকল উন্নয়ন তাঁর হাত ধরে এসেছে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার কর্তৃক আয়োজিত প্রয়াত এই জাতীয় নেতার শোক সভায় এসব কথা বলেন বক্তারা।
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এডভোকেট মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট শুকুর আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- সিনিয়র আইনজীবী মুক্তিযোদ্ধা আলী আমজদ, এডভোকেট রইস উদ্দিন আহমদ, এডভোকেট চান মিয়া, জেলা বারের সভাপতি রবিউল লেইস রুকেশ, পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়, পাবলিক প্রসিকিউটর খাযরুল কবির রুমেন, মলয় চক্রবর্তী রাজু, এডভোকেট বুরহান উদ্দিন দোলন, এডভোকেট সায়েদুর রহমান, এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, নূরে আলম চৌধুরী উজ্জ্বল,
এডভোকেট খুরশেদ আহমদ, এডভোকেট বিমান কান্তি রায়, এডভোকেট শামীম আহমেদ
প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-১৫




