তিন দিনের বাংলাদেশে সফর শেষে আজ সন্ধ্যায় ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ঢাকা ত্যাগ করেছেন।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজকুমারীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি এবং তাঁর সহধর্মিনী সেলিনা মোমেন। এসময় তারা ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথকে ফুলের তোড়া এবং তার সফরের একটি অ্যালবাম হস্তান্তর করেন।
বাংলাদেশ সফর কালে রাজকুমারী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৩




