(গতকালের ছবি)
এক সপ্তাহ ধরে নগরীর শিবগঞ্জ বাজারে রাস্তায় পড়েছিলো সিলেট সিটি করপোরেশনের (সিসিক) খাবার পানি সরবরাহের ২ হাজার লিটারের একটি ট্যাংক। ট্যাংকটি রাস্তায় পড়ে থাকার ফলে ব্যস্ততম সিলেট-তামাবিল সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায়।
এ বিষয়ে সোমবার (৯ মে) সিলেটের শীর্ষ জনপ্রিয় নিউজ পোর্টাল ‘সিলেটভিউ’-এ ‘এক সপ্তাহ ধরে রাস্তায় পড়ে আছে সিসিকের পানির ট্যাংক!’ শিরোনামে নিউজ প্রকাশিত হলে দ্রুত এটি সরানোর উদ্যোগ নেয় সিসিক। সোমবার বিকেলেই সেটি সরিয়ে নেওয়া হয়।
এর আগে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর সিলেটভিউ-কে বলেন, বিষয়টি আমরা জানি না। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করছি।
এই কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই সরানো হয় সেই পানির ট্যাংক। এতে সিসিকককে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




