হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী এ কারনেই দেশে উন্নয়নের মহোৎসব চলছে। সরকারের উন্নয়নে জনগন যখন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দিনদিন ঐক্যবদ্ধ হচ্ছে তখন বিরোধী দল সমুহের গায়ে জ্বালা ধরে যাচ্ছে। কোন পথ না পেয়ে তারা নানা ষড়যন্ত্রের চেষ্টা করছে। দেশ বিরোধী কোন ষড়যন্ত্র জনগন হতে দেবে না।
শনিবার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুদ্দিন লিয়াকত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুস শহীদ জিতুর পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন বাহুবল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নুর মানিক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কুদ্দুস।
এসময় আরও উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা সুজন আহমদ লিয়াকত, ছাত্রলীগ নেতা শাওন আহমেদ, সুজন আকঞ্জী, রায়হান আহমদ, হিরন আহমদ মুনসুর মিয়া, রাহাত আহমদ, ফাহিম আহমেদ, আবাব আহমদ মিলন আহমদ, রামজান আহমদ, রুমন আহমদ, আলামিন আহমেদ, রুমেন আহমদ মাহিন আহমদ সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, সহযোগী অঙ্গসংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮




