সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যার্তদের মাঝে উপজেলা আ'লীগের উদ্যোগে ত্রাণ (শুকনো খাবার) বিতরণ অব্যাহত রয়েছে।

 


উপজেলা আ'লীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীকের নেতৃত্বে শুক্রবার থেকে দোয়ারা সদরের বাঘরা, রায়নগর, বড়বন্দ এবং লক্ষ্মীপুর ও সুরমা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিতরণ করা হয়। 

 

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা আ'লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল হক, আব্দুল খালেক, আ'লীগ নেতা সুরমা ইউপি চেয়ারম্যান এম এ হালিম বীরপ্রতীক, বরুণ চন্দ্র দাস, আব্দুল হামিদ, মানিক মিয়া, ব্যবসায়ী আক্তার হোসেন, আলী ফরিদ, সোনাধন দে, আনোয়ার মাস্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল মিয়া, বজলুল মামুন, ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, কাছম আলী, ছাত্রলীগ নেতা শাহজালাল, শিপন আহমদ প্রমুখ। 

 

উপজেলা আ'লীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক বলেন, উপজেলা আ'লীগ নেতৃবৃন্দের নিজ অর্থায়নে বন্যার্তদের মাঝে আমরা এসব ত্রাণ বিতরণ করছি। পাশাপাশি উপজেলা প্রশাসনসহ জনপ্রতিনিধিরাও সরকারি ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-১৩