২০২১-২০২২ অর্থবছরে পুরাতন কাপড় আমদানির জন্য আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক এর দপ্তর থেকে গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে। আগ্রহী আমদানিকারকদের জেলা প্রশাসকের সংশ্লিষ্ট শাখায় আবেদন দাখিল করার জন্যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগ্রহী আমদানিকারককে আগামী ৩০ জুন ২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্ধারিত ফরম পুরণ করে, হালনাগাদ ট্রেড লাইসেন্স কপি, ইটিআইএন সার্টিফিকেট, ২০২১-২২ অর্থবছরের নবায়নকৃত আই.আর.সি কপি, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি, ব্যাংক প্রত্যয়নপত্র, শিল্প ও বণিক সমিতির সদস্য সনদপত্র এবং প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে আবেদনকারীর যথাযথভাবে সত্যায়িত করে জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় দাখিল করতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর, সিলেট অফিস-এ যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/টিএস-১৯




