সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিএনপি।

 


শনিবার (৪ জুন) বিকালে হ্যামট্রামিক শহরের বাংলাদেশ এভিনিউস্থ কাবাব হাউজ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের কন্যা টেক্সাস স্টেট বিএনপির যুগ্ম সদস্য সচিব আবেদা সিমিন চৌধুরী।

 

আলোচনা সভা পরিচালনা করেন মিশিগান বিএনপির যুগ্ম সম্পাদক শাহাজান রহমান।

 

বক্তব্যে রাখেন- মিশিগান বিএনপির উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েছ, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিলাল আহমদ, কোম্পানিগঞ্জ বিএনপির সহ-সভাপতি আব্দুর রকীব, ক্যালোফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামছুদ্দোহা বাবুল, মিশিগান বিএনপির উপদেষ্টা নিজাম উদ্দিন, সমজিদ আলম, মো.জামান, সাইফুল ইসলাম খান, দেওয়ান আবুজার চৌধুরী, রাজ আহমেদ তালুকদার, মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম তুহিন, সহ-সাধারণ সম্পাদক আবদুল খালিক, আবদুল বাছিত, মিশিগান জাসাস এর সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শোভন, যুগ্ম সম্পাদক খন্দকার আফজাল রিপন প্রমুখ।

 

আলোচনা সভার শুরুতে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।

 

দোয়া মাহফিল পরিচালনা করেন মিশিগান বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আফজাল আহমেদ চৌধুরী।

 

প্রধান অতিথি আবেদা সিমিন চৌধুরী বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা, মেধা বাংলাদেশের মানুষের হৃদয়ে অম্লান। তিনি রাজনীতিতে গণতন্ত্রের পথকে সুগম করেছেন। জাতির সংকটময় মুহূর্তে বারবার দাঁড়িয়েছেন নির্ভয়ে, মাথা উঁচু করে। শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/টিআরএস/এসডি-১১