জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মেহদী হাসান আহমদের পিতা বারহাল কোনাগ্রাম নিবাসী জাহিদুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।  


শনিবার (১১ জুন) এক শোকবার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মেহদী হাসান আহমদের পিতা জাহিদুর রহমান এর ইন্তেকালে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন। একই সাথে শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।



সিলেটভিউ২৪ডটকম / সবি / ইআ