সিলেট নগরীর দক্ষিণ সুরমা টার্মিনাল রোড ব্যবসায়ী সমিতি'র উদ্যোগে নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 


শনিবার বিকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি ছালিক খান'র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরশন প্যানেল মেয়র ২৫, ২৬, ২৭,ওয়ার্ডের মহিলা কাউন্সিলার এডভোকেট রোকসানা বেগম শাহনাজ।

 

প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট সিলেট সিটি কর্পোরশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান।

বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন- ব্যবসায়ী মখলিছুর রহমান, মির্জা মকবুল বেগ, টার্মিনাল রোড় ব্যবসায়ী সমিতি'র সাবেক সভাপতি আখতার হোসেন।

বক্তব্য রাখেন- ব্যবসায়ী শাহিন আহমদ, দুলাল আহমদ, ধর বাবু প্রমুখ।

 

শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন টার্মিনাল রোড় ব্যবসায়ী সমিতি'র সদস্য মাওলানা ইউসুফ আহমদ।

 

সভায় সমিতি'র সাবেক সদস্য ডা. সিরাজুল ইসলাম, ডা. আব্দুস শুকুর, মখলিছুর রহমান চৌধুরী, সৈয়দ মিয়া, স্বরণে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ আলা উদ্দিন আহমদ।

আলোচনা শেষে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সমিতি'র সভাপতি ছালিক খান ও সাধারণ সম্পাদক আলী আসগর খান শামীম, সমিতি'র সহসভাপতি আফতাব আলী, গিয়াস উদ্দিন, আখতার হোসেন, সাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম,আসাদ আহমদ, কোষাধ্যক্ষ শিপল চৌধুরী, সহ কোষাধ্যক্ষ তোফায়েল হোসেন কচি, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আহমদ, সহ সাংগঠনিক মহি উদ্দিন দ্বারা, ক্রীড়া সম্পাদক রকিবুল আলম রকি, ক্রীড়া সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল জলিল খান, সহ দপ্তর সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সহ প্রচার সম্পাদক পিয়স কান্দি দাস, সাংস্কৃতিক শিপল চৌধুরী, ধর্ম বিয়ষক সম্পাদক শেখ আলী আশরাফ সুহেল, সহ ধর্ম বিয়ষক সম্পাদক আমিনুল গনি চৌধুরী, আইন বিয়ষক এডভোকেট শামীম আহমদ, সমিতি'র উপদেষ্টা মন্জু মিয়া, আক্তার হোসেন, ওয়ারিছ মিয়া, আতিকুর রহমান, দুলাল আহমদ, ধর বাবু, কার্যকরী সদস্য আনছার আহমদ কয়েছ, শুভ, খায়রুল ইসলাম, নাইমুল রহমান, পান্না, জসিম উদ্দিন, নোমান আহমদ হুমায়রা, খালেদ আহমদ, আলা উদ্দিন আলী।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৩