গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।
শনিবার উপজেলার আমুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘাগুয়া গ্রামে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের সমর্থনে গণসংযোগ ও পথসভা করেন তিনি।
গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গোলাপগঞ্জ উপজেলায় নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গোলাপগঞ্জের মানুষ আগামী ১৫ জুন নৌকা প্রতীকে তাদের রায় দিয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করবেন-ইনশাআল্লাহ।

ঘাগুয়া গ্রামের মুরব্বী বালা মিয়ার সভাপতিত্বে ও আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের বড় ভাই জাকের আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইছ, সদস্য এম এ ওয়াদুদ এমরুল, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, কৃষকলীগ নেতা বাহার উদ্দিন, স্বেচ্চাসেবক লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, বর্তমান মেম্বার শামীম আহমদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা রাসেল আহমেদ, নাজিম উদ্দিন, সুমন চৌধুরী, মোরশেদুজ্জামান এরাফ, সুলতান আহমদ, জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, আলী হোসাইন, সামাদ চৌধুরী, পৌর ছাএলীগ নেতা মোরশেদ, মিহাদ, সাহাদ ও সুমেল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০১




