গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে জাতীয়তাবাদী দল-বিএনপি জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।

 


কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় বিএনপি জকিগঞ্জের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে সোমবার বিকেল ২টায় এ মিছিল বের করা হয়।

 

মিছিলটি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্থানীয় হক চত্বরে সমাবেশে মিলিত হয়।

 

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, পৌর কাউন্সিলর রিপন আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ, উপজেলা বিএনপির সহ সভাপতি আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জামাল আহমদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মঞ্জুর আলম, তথ্য গবেষনা সম্পাদক আব্দুল বাছিত, প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম সুমন, উপজেলা বিএনপির নেতা আব্দুর রউফ ময়নুল, মখলিছুর রহমান, আব্দুস শহীদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রুহেল আহমদ, মাজেদ আহমদ, জুবেল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক তারেকুল ইসলাম তারেক, জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।

 

এসময় উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তরা দ্রব্যমুল্য হ্রাসের দাবী এবং দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তির দাবী জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/জুনেদ/এসডি-২৮