সিলেট মিডিয়া করর্পোরেশনে প্রধান উপদেষ্টা, কমিউনিটি নেতা বৃটেন ক্যাটারার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান অলি খান এমবিই বলেছেন, সুন্দর সমাজ গঠনে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করে যেতে হবে। আর্তমানবতার সেবায় এবং মানুষের কল্যানে কাজ করার মত মহৎ কাজ আর কিছুই নাই। যারা নীরবে নিভৃতে সমাজের অসহায়, অবহেলিত মানুষের জন্য কাজ করে তারা সমাজের সফল মানুষ। এই সফল মানুষদের সমাজের কল্যানে কাজে লাগাতে পারলে সমাজের অগ্রগতি ও উন্নযন করা সম্ভব।
মঙ্গলবার (১৪ জুন) সিলেটের ফেঞ্চুগঞ্জে সিলেট মিডিয়া কর্পেরেশন কর্ত্তৃক আয়োজিত দ্বিতীয় প্রতিষ্ঠা বাষির্কী পালন ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেনে।
স্থানীয় একটি কমিউনিটি সেন্টার আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক আব্দুল জাবিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা লুদু মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মৌলানা হারুনুর রশীদ, দক্ষিন সুরমা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মুহিবুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নাসির উদ্দীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসরাম মুরাদ, আব্দুস সালাম কল্যান ট্রাষ্টের চেয়ারম্যান এমরান আহমেদ চৌধুরী, শিক্ষক মাহবুবুল আলম ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সমাজকর্মী রুকুনুজ্জামান চৌধুরী, উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সম্বন্নয়কারী সিরাজুল ইসরাম সাজুল প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ইমাম ফরিদ উদ্দীন।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সম্মাননা জানানো হয়। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে সম্মাননা গ্রহন করেন ছামিউল হাসান, জুবায়ের আহমেদ, আব্দুল্লাহ আল মুমিন, মাহমুদুল হাসান চৌধুরী, সঞ্জয় দাস, শাহজাহান আহমেদ, সাইদুর রহমান চৌধুরী, মাহতাব উদ্দীন।
অনুষ্ঠানে ৬ টি অসহায় দরীদ্র পরিবার কে ১ লক্ষ ৯৩ হাজার টাকার আর্থীক সহায়তা প্রধান করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম / ফউ / ইআ




