পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাস খানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্যার্ত মানুষের মধ্যে এম এ মজনু ফোরামের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বন্যা কবলিত বিশ্বনাথ উপজেলা ও পৌর শহরের বিভিন্ন জায়গায় এম এ মজনু ফোরামের উদ্যোগে এবং ফোরামের প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনুর অর্থায়নে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
ফোরামের দুটি টিম সকাল থেকে দিনব্যাপী উপজেলা ও পৌর শহরের শিমুলতলা, শেখেরগাঁও, বন্ধুয়া, রঘুপুর, খাজাঞ্চী স্টেশন বাজার, নোয়াগাঁও, মাহতাবপুর, মান্দাবাজ, ছত্তিশ, নোয়াগাঁও, মাছুখালী, দূর্যাকাপন, নিউ মার্কেট, মিয়াজানেরগাঁও, চরচন্ডি, খালপাড়, বাহাড়া দুভাগ, দৌলতপুর, হাবড়া বাজার এলাকায় রান্না করা খাবার বিতরণ করেন।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, এম এ মজনু ফোরামের সভাপতি মাহবুবুর রহমান, সদস্য রাজন আহমদ অপু, মাছুম আহমদ রিপন, কাওছার আহমদ, আনহার আলী, নাহিদ আহমদ, কালাম মিয়া, জুবেল মিয়া, তুষার মিয়া, কাওছার মিয়া, জুবেল আহমদ, শাহান আহমদ, ইব্রাহিম আলী, আব্দুর রহমান, আলমগীর আলী, উমর ফারুক, সৈকত, তারেক আহমদ, আব্দুল হালিম, উজ্জল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-০৩




