কোয়ান্টাম ফাউন্ডেশন বন্যায় কবলিত বালাগঞ্জের পশ্চিম গৌরিপুর ইউনিয়নে খুজগীপুর, আতাশন, একাচিকনসহ বিভিন্ন গ্রামে দুইশত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট কোয়ান্টাম ফাউন্ডেশন বাগবাড়ী ও জিন্দাবাজার শাখার পরিচালক আজিজুর রহমান খাঁন, আম্বরখানা শাখার পরিচালক অধ্যাপক শেখ আব্দুর রশীদ।
ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন- সৈয়দ সাদিকুল ইসলাম ফরহাদ, মাহদি হুমায়ুন, বাবলু আহমদ, মো: নিপুুন, সৈয়দ শফিউল আলম ও ইসমাঈল হোসেন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৩




