সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ডের আলমপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ নাজিম উদ্দিন, মঈন উদ্দিন ও তাদের পরিবারের সদস্যদের উদ্যোগে বন্যায় অসহায় মানুষের জন্য প্রায় ৭০০ জনের রান্না করা খাবার বিতরণ করেছেন। শনিবার (২জুলাই) সকাল ১১টায় থেকে দিনব্যাপী বিভিন্ন জায়গায় এই খাদ্য বিতরণ করা হয়।
খাদ্য বিতরণের পূর্বে উপস্থিত ছিলেন সমাজসেবী ও রাজনীতিবিদ নাজিম উদ্দিন, মঈন উদ্দিন, আফতাব আহমদ সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় নাজিম উদ্দিন বলেন, সামাজিকভাবে আমরা সবাই একে অপরের পাশে যে কোন বিপদে আপদে দাড়াই। এই স্মরণকালের ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে আমরা ভাইবোন সহ পরিবারের সকলের উদ্যোগে এই খাবারের আয়োজন করেছি। আমাদের সকলকে যেন মহানআল্লাহপাক দূর্যোগ থেকে কাটিয়ে সাহায্য করেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




