সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৪৩ টি মাদ্রাসার ৪১৭ জন শিক্ষকের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে কোম্পানীগঞ্জ ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদ।

 


ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ক্বাওমী মাদ্রাসা ঐক্যপরিষদের অর্ন্তভুক্ত মাদ্রাসা সমূহের উলামায়ে কেরাম এর মাঝে ঈদ উপলক্ষে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

 

উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ শামিমের সাথে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন, ব্যবসায়ী মামুন চৌধুরী, নূর ইসলাম, হানিফ আলী, জালাল আহমদ, আব্দুর রহীম, কাওসার আহমদ, আবু আহমদ, এমরান মিয়া, রাশেদ আহমদ, আনিস মিয়া, আব্দুস সুবহান প্রমুখ।

 

জামেয়া রাহমানিয়া মাদ্রাসা মিলনায়তনে অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হা. মাও. জামাল উদ্দীন, সহ সাধারণ সম্পাদক মাও. হাসান আল-হেলাল, সাংগঠনিক সম্পাদক মাও. হা. মাসুম আহমদ, অর্থ  সম্পাদক মাও. শফিকুল হক, সাহিত্য সম্পাদক মাও. ফখরুল ইসলাম মাসরূর। অনুষ্ঠান পরিচালনা করেন মাও. আহমদ ইয়াকুব।

 

এ সময় ৩ লক্ষ ৩৩ হাজার নগদ অর্থ বিতরণ করা হয়।

অর্থ বিতরণ শেষে পরিষদের সভাপতি মাও. মুফতী আব্দুল মুছাব্বির এর দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

 


সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-২৭