মৌলভীবাজারের বড়লেখায় সুজানগর ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল।

 


তিনি বন্যার্ত ২ হাজার ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন।

মঙ্গল ও বুধবার তিনি সুজানগর ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ১২শ’ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

 

এতে তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন প্রবাসীরা। খাদ্যসামগ্রী বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বাবু বিপুল কান্তি দাস, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সাইদ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছেরাগ উদ্দিন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শায়েস্তা মিয়া, সাধারণ সম্পাদক তুতি মিয়া, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজন দাস অজিত, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সন্তুস কুমার দাস, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু স্বপন কুমার দাস, দুবাই প্রবাসী আনোয়ার হোসেন এখই, রাসেল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা জামিল আহমদ, ইউনিয়ন  যুবলীগ সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমদ ফায়েক, ফ্রান্স প্রবাসী ফয়ছল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রুপক দাস দুলন প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/এজেএল/এসডি-০৫