সিলেটের জৈন্তাপুরে গত রোববার (৩ জুলাই) ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ কিশোরের মৃত্যুর ঘটনায় সিলেট হাইওয়ে থানায় মামলা দায়েরের আবেদন করেছেন নিহত এক কিশোরের বাবা। বৃহস্পতিবার (৭ জুলাই) এ আবেদন করেন সিলেট শাহপরাণ থানার শ্যামলি আবাসিক এলাকার বাসিন্দা সুবেদুর রহমান মুন্না।
গত রোববার বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩নং গেইটের সামনের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক কিশোর ও পরে হাসপাতালে আরও দুই কিশোরের মৃত্যু হয়।
জানা যায়, ওইদিন বিকেল দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সামনে সিলেট থেকে যাওয়া মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে বেপারোয়া গতির ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আজিম আহমদ ইয়ামিন (১৬) নামের এক কিশোর মারা যায়। তিনি শাহপরান থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মহরির ছেলে। আহত অবস্থায় আজিমের সঙ্গী ফাহিম আহমদ অমিকে (১৬) উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা তিনিও যান। অমি সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সুবেদুর রহমান মুন্নার একমাত্র ছেলে ও জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। অপর আহত জসিম আহমদও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শাহপরান থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের পুরান বাড়ির বাসিন্দা। তারা প্রত্যেকে ওই মোটরসাইকেলের আরোহী ও একে অপরের বন্ধু ছিলেন।
এ ঘটনায় বৃহস্পতিবার সিলেট হাইওয়ে থানায় মামলা দায়েরের আবেদন করেছেন করেছেন ফাহিম আহমদ অমির পিতা ও সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সুবেদুর রহমান মুন্না।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




