বিশ্বনাথ-ওসমানীনগরউপজেলাবাসীসহ দেশে-প্রবাসের অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ যেমনি আনন্দের বার্তা দেয় ঠিক তেমনিভাবে শিক্ষা দেয় মহান আল্লাহর আদেশ নিষেধ পালনের প্রতি নিজেকে উৎসর্গ করার। সহমর্মিতা ও সাহায্যের হাত বাড়িয়ে অন্যের বিপদে পাশে দাঁড়ানোর। তাই ঈদুল আজহার প্রকৃত মহত্ত্ব ও তাৎপর্য লালন করতে শিখতে হবে।
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ও বানভাসীদের পাশে দাঁড়াতে তিনি প্রবাসী ও বিত্তবানদের প্রতি জানিয়ে বলেন, প্রবাসীরা সবসময় দেশের দূর্যোগকালে বন্ধু হয়ে পাশে দাড়ান। সেইসাথে সমাজের সামর্থ্যবানদেরও এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করা হবে।
পবিত্র ঈদুল আজহার বার্তা মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে কাজের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার তোলারও আহ্বান জানান তিনি।
ঈদের আনন্দ নিরাপদে উদযাপনের পাশাপাশি সকলকে মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুসরণ এবং এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের প্রতি লক্ষ্য রাখার অনুরোধ জানান।
সিলেটভিউ২৪ডটকম/বিজ্ঞাপন/পিডি




