সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার চালবন্দ গ্রামে মোটরসাইকেল খাদে পড়ে সুহেল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সুহেল তাহিরপুর উপজেলার বাধাঘাট গ্রামের বাসিন্দা।
জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে তাহিরপুর উপজেলা থেকে সুনামগঞ্জ সদরে যাচ্ছিলেন সুহেলসহ দু’জন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে সুহেল ও তার সঙ্গী গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক সুহেলকে মৃত ঘোষণা করেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করছেন বিশ্বম্ভপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহমেদুল আরেফিন।
সিলেটভিউ২৪ডটকম/ইআ




