জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম হোসেইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 


বৃহস্পতিবার বাদ আছর হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সকল পর্যায়ের নেতাকর্মীর উপস্থিতি কামনা করেছেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩