সিলেটে বন্যা পরিস্থিতিতে বাউল ধারার শিল্পী ও কলাকুশলীরা চরম অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন। বাউলদের দুঃখ দুর্দশা বিবেচনা করে পাশে দাঁড়ালেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।

 


প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট বাউল শিল্পী কল্যান ট্রাস্টের শিল্পীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন তিনি।

শুক্রবার (১৫ জুলাই) বিকেল পাঁচটায় টিলাগড়ের বাসভবনে শতাধিক শিল্পীদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করেন শফিকুর রহমান চৌধুরী।

 

শফিক চৌধুরী জানান, বন্যার কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকায় অনেক বাউল আয় রোজগারহীন হয়ে পড়েছেন। এদের অনেকে অসহায় দিনযাপন করছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এমন অসহায় কিছু বাউলদের সহযোগিতা করতে পেরে তিনি আনন্দিত। তিনি আগামীতেও বাউলদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের পাশে আছেন। কোন মানুষ না খেয়ে থাকবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যেক অসহায় মানুষের সাহায্যে কাজ করবে।

 

বাউলদের মাঝে উপহারসামগ্রী প্রদানকালে অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বাউল কল্যান ট্রাস্ট সিলেটের সভাপতি কবি, গীতিকার তফজ্জুল হোসেন ভান্ডারি, যুবনেতা কবিরুল ইসলাম কবির, জহিরুল ইসলাম চৌধুরী মাছুম, জাকারিয়া আহমদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-১৯