পরমারাধ্য গুরুদেব নিত্যলীলায় প্রবিষ্ট শ্রীশ্রী ব্রজকিশোর গোস্বামী মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে এক অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে-  রোববার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায় শ্রী বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৮টায় শুভ অধিবাস; পরিবেশনায় শ্রী বিনোদ বিহারী দাস বাবুল। সোমবার (২৫ জুলাই) ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন শুরু হবে। এদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন, বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। হরিনাম সংকীর্ত্তন মহোৎসব সার্বিকভাবে পরিচালনায় রয়েছেন সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ। হরিনাম সুধা বিতরণ করবেন শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, পনিটুলা সিলেট, শ্রী বিনোদ বিহারী দাস বাবুল; সিলেট, রতিশ দাশ; বালাগঞ্জ, রাজ কুমার দাস রুবেল; মৌলভীবাজার, গিরিরাজ দাস জুয়েল; সিলেট ও নিখিল দেবনাথ, ছাতক। 



মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১টায় ভঞ্জন ও কীর্ত্তন সমাপন।


হরিনাম সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকার পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ