মাহামুদুল হক সম্পাদিত “Conversation: Current Issues from Baha’i Perspective” (কথোপকথন: বাহাই দৃষ্টিকোণ থেকে বর্তমান সমস্যা) শিরোনামের বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) ঢাকায় একটি অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

বইটির সম্পাদক মাহমুদুল হক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্ম বিষয়ক বইয়ের সম্পাদনা করেন তার উদ‍্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ বাহাই জাতীয় আধ্যাত্মিক পরিষদের চেয়ারম্যান ড. জব্বার ঈদলখানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার লুবনা ইয়াসিন।


প্রধান অথিতির বক্তব্যে বইটির বিষয়বস্তুর প্রশংসা করে উপাচার্য ড. কাজী আজিজুল মাওলা বলেন, একটি দ্বন্দ্ব সমাধানের জন্য কথোপকথনের বিকল্প নেই। তিনি আরও বলেন, বিভিন্ন জন একটি সম‍স‍্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে যার সবকটিই সঠিক হতে পারে। সময়োপযোগী বিষয় বেছে নেওয়ার জন্য তিনি বইটির সম্পাদককে অভিনন্দন জানান।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ