নিহত বুলবুল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

রেজিস্ট্রার বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় অজ্ঞাত একাধিক দুষ্কৃতীদের নামে মামলা দায়ের করেন। 


সোমবার রাতে রেজিস্ট্রার সিলেট ভিউকে নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার বলেন, বুলবুলের নিহতের ঘটনায় জালালাবাদ থানায় মামলা হয়েছে। মামলা নম্বর-২৬। 

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, সোমবার রাতে ছাত্র নিহতের পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএমপির জালালাবাদ থানায় বিশ্ববিদ্যালয়ের প্যাডে একটি লিখিত অভিযোগ দায়ের কর মামলা রেকর্ড করা হয়।

বুলবুলের বুকের বামপাশে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় বলে রেজিস্ট্রারের লিখিত অভিযোগে বলা হয়। 

 বিশ্ববিদ্যালয়ের প্যাডে লিখিত অভিযোগে রেজিস্ট্রার উল্লেখ করেন, সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বুলবুল আহমদ বন্ধুদের নিয়ে ক্যাম্পাসের গাজীকালুর টিলা নামক স্থানে বেড়াতে গিয়ে একাধিক দুষ্কৃতিকারীর কবলে পড়ে এবং অজ্ঞাত দুষ্কৃতিকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে আহত হয়।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার ও পরে অ্যাম্বুলেন্সযোগে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারসঙ্গে থাকা অন্য শিক্ষার্থীদের মতে, বুলবুলের বুকের বামপাশে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়। এমতস্থায় বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ও নির্দেশক্রমে এজাহার দাখিল করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/নোমি/ইআ