বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উদ্যোগে বন্যা দুর্গত সীমান্ত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

 


রোববার সিলেট - সুনামগঞ্জের তিনটি স্পটে ৪০২ টি পরিবারের ১,৬০৮ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

বিতরণ করা স্পটগুলো হলো- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ২ নং নরসিংপুর ইউনিয়নের পূর্ব চারগাঁও গ্রামে ১৪৪ টি পরিবারের (৫৭৬ জন), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং উত্তর রনীখাই ইউনিয়নের কালাইরাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১২৯ টি পরিবারের (৫১৬ জন) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নের আসামপাড়ায় ১২৯ টি পরিবারের (৫১৬ জনকে) এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মাহি