হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সহ-সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায় এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী আ.স.ম মুবিনুল হক শাহীন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- কর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, সমিতির সাবেক সভাপতি মৃতুঞ্জয় ধর ভোলা এডভোকেট, আয়কর আইনজীবী বিধু ভুষন ভট্টাচার্য্য অধ্যাপক ঋষিকেশ ধর, জাহাঙ্গীর আলম, বাবুল ভৌমিক, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, ইফতিয়াক হোসেন মঞ্জু, জহিরুল ইসলাম রিপন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে ঘাতকরা মনে করেছিলো আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ধ্বংস করে দেবে, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। দেশের মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নত চূড়ায় নিয়ে যাওয়ার পদক্ষেপ বাস্তবায়নে রয়েছে।
বক্তারা বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, এই শোককে আমরা আমাদের কাজের মাধ্যমে শক্তিতে পরিণত করবো।
দেশের আর্থসামাজিক উন্নতিতে কর আইনজীবীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আমরা দেশের সর্বাঙ্গীন উন্নয়নে অবদান রাখতে বলিষ্ট ভূমিকা পালন করবো।
বক্তারা বঙ্গবন্ধু হত্যাকারী পলাতক আসামীদের অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সবশেষে মাওলানা মো. সাজিদুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯




