সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট থেকে বিদেশী মদ ও গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাটের ইকরতলী থেকে তাদের আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবির শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
আটককৃতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট থানার ইকরতলী গ্রামের বাতেন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৫), মৃত আব্দুল লতিফের ছেলে রনি মিয়া (২৪) ও মহরম আলীর ছেলে মো. ইকবাল হোসেন (২১)।
এ সময় তাদের হেফাজত থেকে ২৮ দশমিক ৩ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
তাদের সবার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সবাইকে চুনারুঘাট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৭




