সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির আজ সিলেট সফর করবেন। সফরকালে তিনি বিএনপির বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ ছাড়াও আরও বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

 


মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় বাণিজ্যমন্ত্রী বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

 

দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন করবেন। দুপুর দেড়টার দিকে বাণিজ্যমন্ত্রী শাহপরাণ (র.) মাজার সংলগ্ন শাহপরাণ মদিনা আবাসিক এলাকার রাস্তা উন্নয়ন ও ড্রেন নির্মাণ প্রকল্প ও শাহপরাণ মাজার রোড থেকে ভাওয়াল টিলা পর্যন্ত রাস্তা উন্নয়ন, সীমান দেওয়াল, রিটেনিং ওয়াল ও ড্রেন নির্মাণ প্রকল্প উদ্বোধন করবেন।

 

বিকাল ৩টায় কার্যক্রমন নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ মিছিলটি বের হবে এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  থাকবেন।

 

বিকেল সাড়ে ৫টায় তিনি পশ্চিম জিন্দাবাজারে অবস্থিত গ্রিন ডিসেবল ফাইন্ডেশন পরিদর্শন করবেন এবং সন্ধ্যা ৬টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সিলেট সার্কিট হাউজে বৈঠকে মিলিত হবেন।

 

রাত পৌণে ১০টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৩