ফেঞ্চুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

 


জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেনীর মধ্যে কবিতা আবৃত্তি, চিত্রাংকণ, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সমাপনী পর্বে পুরস্কার বিতরণ করা হয়।

 

আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফেঞ্চুগঞ্জের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ।

 

ক গ্রুপে প্রাক প্রাথমিক শ্রেণির চিত্রাংকণ, কবিতা আবৃত্তি, হামদ-নাত প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে শ্রেনীর সাঈদ উদ্দীন ১ম, হাবিবা ২য় ও আহমাম জিন্দানী জায়ান, ৩য় স্থান অধিকার করে বিজয়ী হোন। হামদ-নাত প্রতিযোগিতায় ইবাদুর রহমান ১ম আহমাম জিন্দানী জায়ান, ৩য় ও সাঈদ উদ্দীন ৩য় স্থান অধিকার করে বিজয়ী হোন। চিত্রাংকণ প্রতিযোগিতায় সামারা হোসাইন, ১ম সাঈদ উদ্দীন ২য় ও রবিউল ইসলাম, ৩য় স্থান অধিকার করে বিজয়ী হোন।

 

খ গ্রুপে  ১ম-২য় শ্রেনীতে চিত্রাংকণ প্রতিযোগিতায় ফেরদৌসী জান্নাত লিছা ১ম বায়েজিদ মিয়া, ২য় ও খাদিজা জান্নাত তারিন, ৩য় স্থান অধিকার করে বিজয়ী হোন।

 

এ গ্রুপে হামদ-নাত প্রতিযোগিতায়  সিনতিয়া আফরিন ১ম, আরিফা জান্নাত ২য়,সিদ্দিকা জান্নাত ৩য় স্থান অধিকার করে বিজয়ী হোন। ৩য়-৫ম শ্রেনীর (গ-গ্রুপে) চিত্রাংকণ  প্রতিযোগিতায় সাবিহা হোসাইন ১ম, নৌরিন জাহান শিমলা ২য় ও তাইবা জান্নাত ৩য় স্থান অধিকার করে বিজয়ী হোন। হামদ-নাত প্রতিযোগিতায় ফেরদৌস হাসান মাহী ১ম,সামাদ হোসেন ২য় ও সাদিয়া সুলতানা কাকলি  ৩য় স্থান অধিকার করে বিজয়ী হোন। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ফারিহা আক্তার তিন্নি ১ম,তাইবা জান্নাত ২য় ও সাম্মি ৩য় স্থান অধিকার করে বিজয়ী হোন।

 

অনুষ্ঠান শুরুর আগে বিদ্যালয় প্রাঙ্গণে শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপন করা হয়।

 

আয়োজনের পুরস্কার দাতা ছিলেন- উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের যুবলীগের সভাপতি আহমেদ বিন আলমাছ।

 


সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-২৪