সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়, সিলেটের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। 

 


সোমবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিভিল সার্জন সিলেট ডা. এস এম শাহরিয়ার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরবর্তীতে সকাল ৯ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 


পরে সকাল ১০ টায় সিলেট সিভিল সার্জন কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 


সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন কার্যালয়, হলরুমে সিভিল সার্জন, সিলেট ডা. এস এম শাহরিয়ারের সভাপতিত্বে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতাল, সিলেট বক্ষব্যাধি হাসপাতাল, সিলেট বক্ষব্যাধি ক্লিনিক, খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ সিলেট স্বাস্থ্যবিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। 


সিলেট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নূরে আলম শামীম, ডেপুটি সিভিল সার্জন সিলেট ডা. জন্মেজয় দত্ত, জুনিয়র কনসালটেন্ট ডা. কবির আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা গৌছ আহমেদ চৌধুরী, স্বাস্থ্যশিক্ষা অফিসার সুজন বণিক, মেডিকেল অফিসার ডা. সিধসিংহ। 


এছাড়া কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ল্যাব অ্যাটেনডেন্ট সেলিম মুনশি, স্টোর কিপার আবদুল আলী বাবলু, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আলমগীর রেণু, সিনিয়র স্টাফ নার্স আবদুল মালেক। 


আলোচনা সভায় বক্তারা দেশবাসীকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হতে ও বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করার আহবান জানান। আলোচনাসভার শেষে বৃক্ষরোপণ বাদ জোহর স্বাস্থ্য ভবন, সিলেটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশক্রমে সিলেটের সকল হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি