সিলেট জেলা ও মহানগর পুলিশের দুই শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একজনকে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ায় ও অন্যজনকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)-তে পদায়ন করা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলী করা হয়।
বদলীকৃত পুলিশ কর্মকর্তারা হলেন- মাহফুজ আফজাল ও বিএম আশরাফ উল্ল্যাহ তাহের। মাহফুজ আফজাল (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। আর সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)-কে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে পদায়ন করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জানি/মুন্না




