সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেছেন ঢাকাস্থ জার্মান দূতাবাসের রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।
বুধবার (৩১ আগস্ট) বিকেলে নগরভবনে উপস্থিত হয়ে তিনি সিসিক মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ ও জার্মানের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, আইটি কনসালটেন্ট মো. সাদাত খান ও জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / সিসিক / ডি.আর




