নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন এবং ৬১টি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
আগামী ৪ সেপ্টেম্বর (রবিবার) থেকে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত (প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা) ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/ঢাটা/জেপি




