সিলেট মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

প্রদীপ পুরকায়স্থ সিলেটের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ ছিলেন। তিনি ছিলেন শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি সরব ছিলেন।


তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।

এদিকে, রায়নগরের বাসিন্দা প্রদীপ পুরকায়স্থের সৎকার আজ মঙ্গলবার সকালে চালিবন্দর শ্মশানঘাটে সম্পন্ন হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে