ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীনতম রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে বাকিংহাম প্যালেসের বরাতে বিবিসি এ খবর জানায়।
স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রিটিশ রাজপরিবারের বরাত দিয়ে বিবিসি ও সিএনএনসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।
এর আগে, ৯৬ বছর বয়সী রানির স্বাস্থ্যের অবনতি হয়। এর পর থেকে বালমোরাল প্যালেসে রানিকে বিশেষ পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।
রানির জ্যেষ্ঠ পুত্র চার্লস নতুন রাজা এবং ১৪টি কমনওয়েলথ রাজ্যের রাষ্ট্রপ্রধান হিসাবে শোকের মধ্যে দেশকে নেতৃত্ব দেবেন।
এলিজাবেথ ১৯২৬ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন। কয়েক মাস আগেই তাঁর সিংহাসনে আরোহনের ৭৫ বছর উদযাপন করা হয়েছিল।
রানি দ্বিতীয় এলিজাবেথ বেশ কিছু দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে তাঁর সমস্যা হচ্ছিল।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




