মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৯ বাংলার কার্যকরী পরিষদের উপ-কমিটি সমূহের এক প্রস্তুতি সভা রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর মনিপুরী রাজবাড়ীস্থ শ্রীহট্ট লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।


পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিষদের প্রধান সমন্বয়কারী সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। 



অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন পরিষদের পৃষ্ঠপোষক অশোক রঞ্জন চৌধুরী, সিতাংশু বিশ্বাস, সহ সভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, শিক্ষয়িত্রী শীলা চৌধুরী, বিনয় ভূষণ তালুকদার, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, অসিত কুমার সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার জ্যোতিমোহন বিশ্বাস, সহ সম্পাদক উত্তম ঘোষ, বিপ্লব কর্মকার, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর দে চপল, মনোজকান্তি ভট্টাচার্য্য মান্না, নিহার রঞ্জন রায়, সুনির্মল চক্রবর্ত্তী, রমাকান্ত গুপ্ত রুপু, কোষাধ্যক্ষ অনুকুল সূত্রধর, মহিলা বিষয়ক সম্পাদিকা উপাধ্যক্ষ শাশ্বতী পাল সোমা, সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদী, সহ সাংস্কৃতিক সম্পাদিকা পরাগ রেণু দেব তমা, হিল্লোল শর্মা, অন্যতম সদস্য সুশান্ত দাশ প্রমুখ।


পরিষদের সর্বশেষ প্রস্তুতি সভা ১৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হবে। সভায় পরিষদের উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ এবং উপ-কমিটি সমূহের আহবায়ক ও সদস্য সচিবদের আন্তরিক উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০২