সিলেট জেলা যুবদলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা জাসাস।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সিলেট জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আহমেদ রানু ও সদস্য সচিব রায়হান এইচ খান এ নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকারের পায়ের নীচের মাটি সরে গেছে বলেই তারা আইন শৃঙ্খলা বাহিনীর ওপর ভর করেছে। বিএনপিকে দমণ করতে সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। ক্ষমতার দাপটে নেতাকর্মীদেরকে পাইকারী হারে গ্রেফতার করতে বেপরোয়া হয়ে উঠেছে সরকার।যার ধারাবাহিকতায় সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হলো মকসুদ আহমেদকে গ্রেফতার করে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬




