আবহমান বাংলার প্রতিটি ঋতু স্বমহিমায় উজ্জ্বল। ইট-পাথরের শহরে ঋতুভিত্তিক উৎসব আয়োজনের রীতি দীর্ঘদিনের। একেক ঋতু বরণে থাকে একেক মাত্রার উৎসব। সে তুলনায় শরৎ নিয়ে তেমন আয়োজন চোখে পড়ে না। এমন অনাগ্রহের কারণ হয়তো বা আশ্বিনের ঘাম ঝরানো রৌদ্রতাপ! তবু শরতের কাশফুল আর নীল আকাশ কমবেশি মুগ্ধতা ছড়ায় সবার মনে। আর উৎসব আয়োজনের জন্য এটুকুই তো যথেষ্ট।

শ্রুতি সিলেট প্রতিষ্ঠার ২২ বছর পূর্তি উপলক্ষে প্রতি বছরের মত আগামী ৮ আশ্বিন ১৪২৯ বাংলা (২৩ সেপ্টেম্বর) নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে বিকাল ৪টা হতে রাত ১০টা পর্যন্ত আয়োজন করেছে আগমনী আহ্বানে ১৪২৯  বাংলা।


বর্ণাঢ্য এ আয়োজনে সম্মেলক এবং একক সংগীত, নৃত্য,আবৃত্তি পরিবেশন করবে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে