সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের গ্রামের বাড়িতে সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রবাসী বিএনপি নেতা কয়সর এম আহমদ দীর্ঘদিন থেকে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। একারনেই স্বৈরাচারী সরকার সংক্ষুব্ধ হয়ে নিজস্ব বাহিনী দিয়ে এই বর্বরোচিত হামলা চালিয়েছে। আমরা এঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অভিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩




