রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- নোমান ও তার স্ত্রী শামীমা।
রোববার রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মুজিব পাটোয়ারী।
তিনি জানান, মোহাম্মদপুরের বাবার রোডের বসাজেদ শাহরি নামের একটি ভবন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে করে থানা পুলিশ। ওই ভবনের তিন তলায় গিয়ে পুলিশ দেখতে পায় একটি রুমে দম্পতির মরদেহ। তার মধ্যে স্বামী নোমানের লাশ ফ্যানের সঙ্গে ঝোলানো। তবে তার পা মাটিতে রয়েছে৷ অন্যদিকে স্ত্রী শামীমার মরদেহ বিছানায় চাদর দিয়ে মোড়ানো ছিল।
মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি স্ত্রী শামীমাকে হত্যার পর স্বামী নোমান আত্মহত্যা করেছেন। তাদের দুজনের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। আমরা কাজ করছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০২




